Dhaka ০৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪৩ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ বাজার এলাকায় ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, পণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার এবং কাউখালী থানা পুলিশের সদস্যরা।

অভিযান সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শন চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

এর মধ্যে অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির দায়ে ‘রিয়াদ স্টোর’-কে ৮ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে ‘ভাই ভাই মেডিকেল হল’-কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, “ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকি কার্যক্রম অব্যাহত রয়েছে। অননুমোদিত খাদ্যপণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ কিংবা বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের অবশ্যই আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার বলেন, “নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বাজারে যাতে ভেজাল, অননুমোদিত বা ক্ষতিকর পণ্য বিক্রি না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের আরও সচেতন হতে হবে। ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

স্থানীয় সচেতন মহল ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে বাজার তদারকি কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৪:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬