Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৪৭ Time View

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই মো. আনিসুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাহিদ হাসান শাওন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, এসআই মাসুদ হোসেন, ইমাম সমিতির সভাপতি ইবাতাদ হোসেন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার ১২১টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৭ হাজার ৬০৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান করা হবে।

বক্তারা বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। তাই উপজেলার কোনো শিশুই যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ডা. সুব্রত কর্মকার বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। উপজেলার প্রতিটি ওয়ার্ড ও কেন্দ্রে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। অভিভাবকদের প্রতি আহ্বান, নির্ধারিত দিনে সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর সুযোগ গ্রহণ করুন।”

তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় শতভাগ শিশুকে এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন একটি জাতীয় গুরুত্বপূর্ণ কর্মসূচি। শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা অত্যন্ত জরুরি। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে, যাতে কোনো শিশুই এ সেবা থেকে বঞ্চিত না হয়।”

তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ কর্মসূচির প্রচার ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, “সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সফলভাবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করতে সক্ষম হব।”

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

কাউখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

Update Time : ০৪:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬