Dhaka ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউখালী প্রতিনিধি;

পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়মুখী জীবন গঠনের লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি/করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দিবে ৪০০ টাকা এই প্রতিপাদকে সামনে রেখে রবিবার (২১ জুন) বেলা এগারোটায় উপজেলার সতেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) বাস্তবায়িত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর ২য় পর্যায়ের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সোমা সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সতেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন হাওলাদার। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার মোঃ জিনারুল ইসলাম।

বক্তারা কিশোরীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয়। তাই কিশোরীদের সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করার আহ্বান জানান তারা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি, শিক্ষা, আত্মকর্মসংস্থান, সঞ্চয় কার্যক্রম এবং সামাজিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০৪:০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬