Dhaka ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আলুবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল দেবীপুর স্টিল ব্রিজ, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

  • Reporter Name
  • Update Time : ০৪:০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১২৮ Time View

মঠবাড়িয়া প্রতিনিধি ;

পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী সড়কের দেবীপুর এলাকার স্টিল ব্রিজটি আলুবোঝাই একটি ট্রাকসহ গভীর রাতে ভেঙে পড়েছে। এ ঘটনায় সড়কটির যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং ওই এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে আলু বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ করেই ব্রিজের একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি ব্রিজের সঙ্গে নিচে পড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ব্রিজটি ভেঙে পড়ায় মঠবাড়িয়া-চরখালী সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে স্থানীয় বাসিন্দারা জরুরি প্রয়োজনে ডিঙি নৌকার মাধ্যমে পারাপার করছেন, যা চরম দুর্ভোগের সৃষ্টি করেছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তারা দ্রুত ব্রিজটি সংস্কার বা বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও ব্যাহত হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

আলুবোঝাই ট্রাকসহ ভেঙে পড়ল দেবীপুর স্টিল ব্রিজ, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ

Update Time : ০৪:০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬