Dhaka ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা সাতক্ষীরা নতুন নেতৃত্বে যুব ঐক্য পরিষদ ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন! কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যানের দীর্ঘ অনুপস্থিতিতে প্রশাসনিক অচলাবস্থা, ভোগান্তিতে সাধারণ মানুষ কাউখালীতে বিপুল পরিমাণ কার্তুজ ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার: সংবাদ সম্মেলন সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে

মোবাইল ফোন না পেয়ে বি”ষ পানে স্কুলছাত্রের মৃত্যু

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় তাওহীদ (১৪) নামে এক স্কুলছাত্রের বি”ষ পানে মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৪ জুন) রাত ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তাওহীদ উপজেলার দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা ভ্যানচালক মো. নুরুনবির ছেলে। সে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, তাওহীদ বেশ কিছুদিন ধরে পরিবারের কাছে একটি মোবাইল ফোনের আবদার করে আসছিল। ঘটনার দিন বিকেলে এ বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়। পরে একপর্যায়ে বি”ষ পান করলে সে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, অসুস্থ হওয়ার আগে তাওহীদের সঙ্গে মোবাইল ফোন কেনাকে কেন্দ্র করে পারিবারিকভাবে কিছু মনোমালিন্য হয়েছিল। তবে ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।
তাওহীদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক, স্বজন ও স্থানীয় বাসিন্দারা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সন্তান হারানোর বেদনায় তার পরিবারও শোকাহত।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সারেংকাঠির ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় সাইফুল ইসলাম মর্তুজা

মোবাইল ফোন না পেয়ে বি”ষ পানে স্কুলছাত্রের মৃত্যু

Update Time : ০৯:০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬