Dhaka ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • ১০১ Time View

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠি পৌর এলাকার আচার্য্যপাড়া (১নং ওয়ার্ড) এলাকায় একটি পরিবারকে বসতবাড়ি থেকে উৎখাতের চেষ্টা ও বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দুলাল আচার্য্য মঙ্গলবার সকালে স্থানীয় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, ১৯৯৫ সালের ৯ জানুয়ারি স্বরূপকাঠি মৌজার জে.এল নং-১৪ এর বি.এস ১৮০ নং খতিয়ানের ১০ শতাংশ জমি রেনু বালার কাছ থেকে ক্রয় করে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছেন। তবে প্রতিপক্ষ সুব্রত আচার্য্য ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে নানা কৌশল অবলম্বন করছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, বাড়ির দক্ষিণ পাশের সরকারি খালের ওপর নির্মিত রাস্তার জায়গা অবৈধভাবে দখলের চেষ্টা করা হলে দুলাল আচার্য্য ও তার পুত্র দিবাকর আচার্য্যের বিরুদ্ধে প্রতিপক্ষ আদালতে ১৪৪/৪৫ ধারায় মামলা করেন। পরবর্তীতে ওই মামলায় পরাজিত হয়ে একই বিষয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৬০/২৩ নম্বর মামলা দায়ের করলেও তাতেও প্রতিপক্ষ পরাজিত হন।

এছাড়া, দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হলে দুলাল আচার্য্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন (মামলা নং-৫৬৯/২২), যেখানে সুব্রত আচার্য্যসহ অন্য বিবাদীরা লিখিত মুচলেকা দেন। অপরদিকে, সরকারি খাল ও রাস্তা দখলের অভিযোগে দায়েরকৃত এমপি কেস নং-৩২১/২০২৫ মামলার রায়ও প্রতিপক্ষের বিরুদ্ধে যায়।
বর্তমানে সম্পত্তি সংক্রান্ত একটি মামলা (সিভিল রিভিশন নং-৪৩২৮/২০২৫) উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে দুলাল আচার্য্যের পুত্র দিবাকর আচার্য্য অভিযোগ করেন, প্রতিপক্ষের দায়ের করা একাধিক মামলার কারণে তাদের শিক্ষা ও কর্মজীবন ব্যাহত হচ্ছে।
সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবুল হালদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুব্রত আচার্য্য মুঠোফোনে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি ঘটনাটি সরেজমিনে পরিদর্শনের আহ্বান

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : ০৩:২২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬