Dhaka ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি দুই বছরেও কলেজে আসেননি সভাপতি, কাগজে-কলমে চলছে দায়িত্ব পালন! কাউখালীতে চরম নেটওয়ার্ক ভোগান্তি: সরকারি টেলিটক সেবা নিশ্চিত করার দাবি গ্রাহকদের সাতক্ষীরায় প্রবীণ ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্যসামগ্রী বিতরণ সাতক্ষীরা সদর থানার দেয়ালেই অবৈধ স্থাপনার রাজত্ব! জনদূর্ভোগ চরমে সাতক্ষীরাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থান, নতুন ২৩ আদালতে দ্রুত জনবল নিয়োগের আশ্বাস কলারোয়ায় খাস জমির পজেশন বিক্রির অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে মিলেছে প্রাথমিক সত্যতা সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, এলাকায় আনন্দের ঢেউ

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
  • ৩৩৩ Time View

প্রতিনিধি, নেছারাবাদ ;

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দুরহাটে এক প্রসূতি মা একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। বিরল এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও আনন্দের আবহ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ইন্দুরহাটের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ২২ বছর বয়সী নুসরাত জাহান তিন সন্তানের জন্ম দেন। ক্লিনিক সূত্রে জানা গেছে, বর্তমানে মা ও তিন নবজাতকই সুস্থ রয়েছেন এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ক্লিনিকের স্বত্বাধিকারী মো. মাইনুল ইসলাম অসীম জানান, মাগরিবের সময় নিরাপদভাবে অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি শিশুর জন্ম সম্পন্ন হয়। পুরো প্রক্রিয়াটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে এবং মা ও শিশুদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

প্রসূতির স্বামী শরিফুল ইসলাম উজ্জ্বল বলেন, প্রসব বেদনা শুরু হলে দ্রুত তাকে ‘সেবা’ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রীতিশ কুমার বিশ্বাস সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন। একসঙ্গে তিন কন্যা সন্তানের বাবা হতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।

অস্ত্রোপচার পরিচালনাকারী শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. প্রীতিশ বিশ্বাস বলেন, একসঙ্গে তিন সন্তানের জন্ম কিছুটা জটিল হলেও সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে। মা ও নবজাতকরা সবাই সুস্থ আছেন।

এদিকে একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আনন্দ ছড়িয়ে পড়েছে। নবজাতকদের সুস্থতা কামনায় পরিবারটির জন্য শুভকামনা জানিয়েছেন এলাকাবাসী। কাওসার মাহমুদ সাউথ বেঙ্গল নিউজ।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুকুরে ডুবে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, এলাকায় আনন্দের ঢেউ

Update Time : ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬