Dhaka ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেছারাবাদে বিধবা নারীকে টাকা দিয়ে অনৈতিক প্রস্তাব কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবনেতা আতাউর রহমান রোমান

বাকেরগঞ্জ বরিশাল প্রতিনিধি:

আসন্ন বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান রোমান। এ লক্ষ্যে তিনি দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা ও বাকেরগঞ্জের গণমানুষের নেতা আবুল হোসেন খান(এমপি’র) রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন তিনি।
রাজনীতিতে ছাত্রজীবন থেকেই সক্রিয় আতাউর রহমান রোমান। তিনি বাকেরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক উদ্যোগ এবং জনসম্পৃক্ত বিভিন্ন কার্যক্রমে সক্রিয় রয়েছেন।

স্থানীয় রাজনৈতিক কর্মী ও সমর্থকদের ভাষ্য, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও চাপের মুখেও তিনি দলীয় কার্যক্রম থেকে সরে যাননি। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে এলাকায় তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলে তারা মনে করেন।

সমর্থকদের দাবি, গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে তরুণদের মধ্যেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁদের প্রত্যাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে তিনি এলাকার উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

এ বিষয়ে মো. আতাউর রহমান রোমান বলেন, “জনপ্রতিনিধি হওয়া আমার কাছে কোনো পদ বা মর্যাদার বিষয় নয়; এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং জনগণ যদি তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে বাকেরগঞ্জের উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্তকরণ এবং সাধারণ মানুষের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।”
এদিকে তাঁর সমর্থকদের প্রত্যাশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেলে আতাউর রহমান রোমান তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে বাকেরগঞ্জের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং

বাকেরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান যুবনেতা আতাউর রহমান রোমান

Update Time : ০৮:৫৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬