Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

  • Reporter Name
  • Update Time : ০১:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • ৫১৫ Time View

সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক;

রাজধানীগামী একটি লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ জানান, সোমবার রাতে মামলা হওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ফারহান-৪ নামের একটি লঞ্চে যাত্রা করেন ভুক্তভোগী শিক্ষার্থী। তার বাবা তাকে লঞ্চের একটি কেবিনে তুলে দিয়ে চলে যান।

অভিযোগ অনুযায়ী, একই লঞ্চে থাকা সাকিব ও নুরুজ্জামান রাতে ওই ছাত্রীর কেবিনে প্রবেশ করে তাকে নির্যাতন করে। পরে বিষয়টি পরিবারের কাছে জানালে সোমবার রাতে ভুক্তভোগীর ভাই কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

ওসি ফয়সাল আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করানো হয় এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। এরপর পুলিশ অভিযানে নেমে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গ্রেফতার দুই আসামিকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে ভুক্তভোগী চিকিৎসাধীন রয়েছেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

লঞ্চের কেবিনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

Update Time : ০১:১৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬