Dhaka ১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজেকে প্রশাসন–পুলিশ ক্যাডার পরিচয়ে প্রেমের ফাঁদ, তরুণীদের কাছ থেকে লাখো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক আটক

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৩৫ Time View
দিনাজপুর প্রতিনিধি:
নিজেকে কখনো প্রশাসন ক্যাডার, কখনো পুলিশ ক্যাডারের কর্মকর্তা পরিচয় দিয়ে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মোশাররফ হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে দিনাজপুর শহরের কালুর মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়। পরে ছাত্রাবাসের শিক্ষার্থীরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে বিভিন্ন বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। তিনি দাবি করতেন, ৪৬তম বিসিএসে প্রশাসন ক্যাডার, ৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডার এবং ৪৯তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এসব পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তুলতে তিনি নামীদামি ব্র্যান্ডের পোশাক পরে ছবি তুলে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেন।
অভিযোগ রয়েছে, ওই ভুয়া পরিচয়ের সুযোগ নিয়ে তিনি কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন।
জানা যায়, মঙ্গলবার সকালে ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থী তার কর্মকাণ্ড সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। পরে বিষয়টি যাচাই করে প্রতারণার প্রমাণ পেয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশাররফ প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, মোশাররফ হোসেনের বিরুদ্ধে এর আগেও কক্সবাজার থানায় প্রতারণার একটি মামলা রয়েছে। এছাড়া নীলফামারীতে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিয়ের চেষ্টার অভিযোগে দায়ের করা আরেকটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

নিজেকে প্রশাসন–পুলিশ ক্যাডার পরিচয়ে প্রেমের ফাঁদ, তরুণীদের কাছ থেকে লাখো টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে যুবক আটক

Update Time : ০৬:৫৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬