Dhaka ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ।

  • Reporter Name
  • Update Time : ০৪:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১০৫৯ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের নেছারাবাদে পঞ্চম শ্রেণীর (১১) এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে রতন মোল্লা (৫৭) নামের প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযুক্ত রতন মোল্লা উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারকাঠী গ্রামের মো. মোজাহার মোল্লার ছেলে। ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী ব্রাহ্মণকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কামারকাটি গ্রামের ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই স্কুল ছাত্রীর মা নিপা রানী কর অভিযোগ করে বলেন, আমি দুপুরের পাশের বাড়ি গেছিলাম পাল্লা নিতে। ওর বাবা গাছ থেকে বেগুন পাড়তে ছিলো তখন,আমার প্রতিবেশী রতন মোল্লা আমার ছোট মেয়েকে ঘরের সামনের বারান্দায় একা পেয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে সজোরে চাপ মারে। আমার মেয়ে ব্যথা পেয়ে ডাক চিৎকার দিলে আমি ওখানে গিয়ে রতন মোল্লাকে দেখতে পাই। আমাকে দেখে রতন মোল্লা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমার স্বামীকে বিষয়টি জানালে আমার মেয়ে সব ঘটনা খুলে বলে। আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে আমি তার বিচার চাই।

স্থানীয় ফয়সাল হোসেন বলেন, স্কুলছাত্রীটির বাবার সাথে অভিযুক্ত রতন মোল্লার সাথে ভালো সম্পর্ক ছিল তাই ওই বাড়িতে তিনি প্রায়শই যাতায়াত করত। ওই ইস্কুল ছাত্রীটিকে সামনের বারান্দায় একা পেয়ে খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করেছিল। মেয়েটির চিৎকার শুনে তার পরিবার ঝাঁপিয়ে পড়ায় কোন অঘটন ঘটাতে পারিনি। রতন মোল্লার এ ধরনের কাজ করা ঠিক হয়নি। তার বিচার হওয়া উচিত।

এ বিষয়ে অভিযুক্ত রতন মোল্লার মুঠোফোন কল দিলেও তিনি রিসিভ করেননি বাড়িতে গেলে সাক্ষাতে তার স্ত্রী সাবিনা বলেন, বিষয়টা আমি শুনেছি। নিজের মেয়ের বয়সী কোন ছাত্রীকে যদি তিনি এ ধরনের কাজ করে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত। ঘটনার সাথে সাথে তিনি বরিশাল তার কোন এক বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন বলে আমাকে জানিয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মেহেদী হাসান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নেছারাবাদে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ।

Update Time : ০৪:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬