Dhaka ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার সাতক্ষীরায় মোটর শ্রমিকদের নিয়ে ট্রাফিক আইনবিষয়ক জনসচেতনতামূলক ও মোটিভেশনাল কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাট, কাউখালীতে জনমনে তীব্র ক্ষোভ কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার নেছারাবাদে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালের সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি পিরোজপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

পটুয়াখালীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ২

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৯৮ Time View

প্রতিনিধি,পটুয়াখালী ;

পটুয়াখালীর কেওয়াবুনিয়া এলাকায় অভিনব কৌশলে জুয়েলারি দোকানের টিনের চাল কেটে সংঘটিত চুরির ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চোরাইকৃত ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার ও ৮২ ভরি রুপার অলংকার।
পুলিশ জানায়, গত ১২ মার্চ গভীর রাতে পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের কেওয়াবুনিয়া এলাকার ‘লোকনাথ জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে চুরি সংঘটিত হয়। চোরেরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, ১৫০ ভরি রুপার অলংকার এবং ক্যাশবক্সে থাকা নগদ ২৮ হাজার ৭০০ টাকা নিয়ে পালিয়ে যায়।

পরদিন সকালে দোকান মালিকের পরিবার দোকান খুলে ভেতরের আসবাবপত্র এলোমেলো ও ভাঙচুর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় সঞ্জয় কর্মকার বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত চালিয়ে চুরির মূল পরিকল্পনাকারী মোঃ সোহেল হাওলাদারকে শনাক্ত করে। পরে গত ১ মে পটুয়াখালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর তার বাসা থেকে উদ্ধার করা হয় প্রায় ১ ভরি ২ আনা ৪ রতি স্বর্ণ ও ৫৪ ভরি ১৫ আনা রুপা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং জানায়, চোরাইকৃত বাকি স্বর্ণ ও রুপা ঢাকার কাফরুল এলাকার এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে।

এর ভিত্তিতে পুলিশ ঢাকার কাফরুল এলাকায় অভিযান চালিয়ে মোঃ আজাহার আলী ওরফে সোহেলকে গ্রেফতার করে। তার কাছ থেকেও উদ্ধার করা হয় আরও ১ ভরি ২ আনা স্বর্ণ ও ২৭ ভরি রুপা।

পুলিশ জানায়, জব্দ করা আলামতের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের স্বর্ণের আংটি, কানের দুল, নাকফুল, গলানো স্বর্ণ, রুপার নুপুর, চেইন ও অন্যান্য অলংকার। এছাড়া চুরির কাজে ব্যবহৃত একটি বাংলা দা ও একটি হাত করাতও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— পটুয়াখালীর মোঃ সোহেল হাওলাদার (৩২) এবং ঢাকার ধামরাইয়ের মোঃ আজাহার আলী ওরফে সোহেল।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার হওয়া সোহেল হাওলাদার আদালতে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীতে জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ২

Update Time : ০৯:৪৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬