Dhaka ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সপ্তা না পেরুতেই আবারো মঠবাড়িয়ায় জোড়া খুন ঈদ উপলক্ষে প্রান্তিক যুব সংঘের মেহেদি উৎসব কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বিদ্যালয়ে এসএসসি ২০০৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান স্বাধীনতা যুদ্ধে শহীদ জিয়ার অবদান অসামান্য’— নেছারাবাদে প্রতিমন্ত্রী সোহেল মনজুর নেছারাবাদের পশ্চিম পাড়ে পৃথক ‘স্বরূপকাঠী উপজেলা’ বাস্তবায়নের দাবি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে এনপিপি চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা নেছারাবাদে ঝড়ে গাছের চাপায় গৃহবধূর মৃত্যু ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মো: বশির উদ্দিন জামায়াতের সহ- সেক্রেটারি নেছারাবাদে নুরুল ইসলাম মনজুরের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

  • Reporter Name
  • Update Time : ০৬:৪০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২৮৫ Time View

সাউথ বেঙ্গল নিউজ ;

বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন ছাড়াও সংসদের প্রথম অধিবেশনের শুরুতে কে সভাপতিত্ব করবেন—সেসব বিষয় নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।
এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে জানান, আজকের সংসদীয় দলের বৈঠকেই স্পিকার নির্বাচনসহ অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়টি চূড়ান্ত করা হবে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে দেওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জামায়াত এ প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
স্পিকার পদে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক-এর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নাম নিয়ে বেশি আলোচনা হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে বিএনপি।
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করতে হয়। সে অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সাধারণত সংসদের প্রথম অধিবেশন তুলনামূলক দীর্ঘ হয়। তবে এবারের অধিবেশন কতদিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর তাদের বৈঠকেই অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সপ্তা না পেরুতেই আবারো মঠবাড়িয়ায় জোড়া খুন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার

Update Time : ০৬:৪০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬