Dhaka ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কাউখালীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরায় দুই বাল্যবিবাহ প্রতিরোধ, বরের বাবাকে জরিমানা কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই

সাতক্ষীরায় বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির সঙ্গে জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৩:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে সাতক্ষীরা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউয়ের যমুনা হলে এ সভার আয়োজন করে বিপিএইচসিডিএ সাতক্ষীরা জেলা শাখা। জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মো. মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আওয়াল রাজা, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান এবং বিপিএইচসিডিএর খুলনা বিভাগীয় সমন্বয়ক ডা. মোস্তফা কামাল।

এ সময় বক্তব্য দেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স ও প্রচার সম্পাদক সিএম নাজমুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রণীত ক্লিনিক নীতিমালা অনুসরণ করে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করতে হবে। একই সঙ্গে লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

বক্তারা নীতিমালা অমান্য করে লাইসেন্সবিহীনভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

সভায় বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাতক্ষীরা জেলা ও উপজেলা শাখার নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ

সাতক্ষীরায় বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির সঙ্গে জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৩:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬