Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে প্রস্তুতি সভা

  • Reporter Name
  • Update Time : ০২:০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৩৭ Time View

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচকে ঘিরে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি দর্শক ও আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় প্রশাসন, পুলিশ, ক্রীড়া সংস্থা, গণমাধ্যম ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মিনিসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিরা।

সভায় জেলা প্রশাসক কাপের ফাইনাল ম্যাচটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। একই সঙ্গে মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, দর্শকদের শৃঙ্খলা বজায় রাখা এবং ফাইনাল ম্যাচকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, “জেলা প্রশাসক কাপ সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের অন্যতম বড় উৎসব। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে ফাইনাল খেলাটি আয়োজন করতে চাই। এজন্য প্রশাসন, ক্রীড়া সংস্থা, ক্রীড়ামোদী দর্শকসহ সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সফল ও উপভোগ্য টুর্নামেন্ট উপহার দেওয়া সম্ভব হবে। সাতক্ষীরার ক্রীড়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে দর্শক ও আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় সভায়। স্টেডিয়াম ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

সভায় উপস্থিত অন্যান্য বক্তারা টুর্নামেন্টের প্রচার-প্রসার বাড়ানো, দর্শকদের মাঠমুখী করা এবং সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ দেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ঘিরে প্রস্তুতি সভা

Update Time : ০২:০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬