Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প সাতক্ষীরা হবিগঞ্জে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় এনসিপির প্রতিবাদ সভা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে আর বিলম্ব নয়, সরকারের প্রতি আহ্বান কাউখালীতে সাড়ে তিন হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা

ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ

  • Reporter Name
  • Update Time : ১০:১৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৮৯ Time View

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়ায় পশারিবুনিয়া ওয়ারেচ আফছারিয়া দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে সম্মান জানিয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেছে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।

মাদ্রাসার সুপারিনটেন্ডেট মাওঃ মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ হাসিবুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও ধাওয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম,অত্র মাদ্রাসার সভাপতি মোঃ শাহ্ জামাল, দারুলহুদা বালিকা দাখিল মাদরাসার সুপার মোঃ মাহবুবুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ মাহাবুব হোসেন মারুফ, শিক্ষক মাওঃ দেলোয়ার হোসেন খাঁন, প্রাক্তন শিক্ষার্থী মোঃ নাসির উদ্দীন, নাঈম মাতুব্বর প্রমূখ।

দীর্ঘদিন শিক্ষাসেবায় নিয়োজিত থেকে অবসর গ্রহণকারী শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, স্বপন কুমার রায় ও আব্দুল অহেদ-কে ফুলেল শুভেচ্ছা,সম্মাননা স্মারক সহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা স্মৃতিচারণের মাধ্যমে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অবসরপ্রাপ্ত শিক্ষকগন তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রাক্তন শিক্ষার্থী,শিক্ষক ও বিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।
এতে শিক্ষক,প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষকদের স্মরণীয় করে রাখতে এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের অবদান ও ত্যাগের প্রতি সম্মান জানাতেই এই আয়োজন।

একই সাথে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করাই এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষক মোঃ ফরিদ আলম খান ও মোঃ শহিদুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা, শিক্ষার্থী দের সফলতা, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প

ভান্ডারিয়ায় সংবর্ধিত হলেন অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ

Update Time : ১০:১৪:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬