Dhaka ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: আহত পাঁচ জন । কাউখালীতে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন সাপাহারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন। নেছারাবাদে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন  সাতক্ষীরায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে মিডিয়া ওরিয়েন্টেশন কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী, অভিভাবকের জিম্মায় মুক্তি ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন,সভাপতি জাহিদ সম্পাদক শামীম কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: গাঁজা-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নেছারাবাদে ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক গ্রেপ্তার নদী ও পরিবেশ রক্ষায় স্বরূপকাঠির ভাসমান বাজার পরিদর্শন

ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন,সভাপতি জাহিদ সম্পাদক শামীম

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ২১ সদস্য বিশিষ্ট কমিউনিটি পুলিশিং কমিটি (সিপিসি) গঠন করা হয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জুগলুল হাসানের স্বাক্ষরিত এ কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যাংকার মো.জাহিদুল ইসলাম কে সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার কে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটিতে অধ্যাপক মোঃ মোফাজ্জল হোসাইন,মোঃ মিজানুর রহমান ও মোঃ সোহেল রানাকে সহ সভাপতি, এ্যাডঃ নিরব ও সাহিদা বানু সনিয়া কে যুগ্ম সাধারণ সম্পাদক, তানজিম হাসান কামালকে দপ্তর,সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ কে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

এ ছাড়াও মহিলা বিষয়ক সম্পাদক,ক্যাসিয়ার,কার্যনির্বাহী সদস্যসহ ২১ সদস্য বিশিষ্ট একটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশের সঙ্গে জনগণের যোগাযোগ আরও জোরদার হবে।

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য। নতুন কমিটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে এলাকার অপরাধ ও সামাজিক সমস্যার তথ্য পুলিশকে জানানো এবং সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: আহত পাঁচ জন ।

ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন,সভাপতি জাহিদ সম্পাদক শামীম

Update Time : ০৩:৫৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬