Dhaka ১১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

‘কৃষক স্মার্ট কার্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন’ ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:

“কৃষক কার্ড থাকলে হাতে, সেবা পাবেন সাথে সাথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার নদমুলা ইউনিয়নের হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে,উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ মলাদ জোমাদ্দার, ভান্ডারিয়ায় পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপাল হাওলাদার,
উপজেলা বিএনপি’র সাধারণ যুগ্ম আহ্বায়ক সিকদার জাকির হোসেন বাচ্চু, উপজেলা যুব দলের সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন প্রযুক্তিনির্ভর কৃষিতে এগোচ্ছে বাংলাদেশ,দেশের কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষি যান্ত্রিকীকরণে ভর্তুকি, উন্নত জাতের বীজ সরবরাহ, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষকদের প্রশিক্ষণ, কৃষিঋণ সহজীকরণ এবং কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে ধারাবাহিক সহায়তা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও উল্লেখ করেন, কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষকদের পরিচয় ও তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত হবে। এতে কৃষি প্রণোদনা, বীজ, সার, কৃষিঋণ, ভর্তুকি এবং বিভিন্ন সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকের কাছে পৌঁছে দেওয়া সহজ হবে।

স্থানীয় কৃষকরা জানান, কৃষক স্মার্ট কার্ড চালুর ফলে সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তি আরও সহজ হবে এবং কৃষকের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মচারী, কৃষক-কৃষাণী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

‘কৃষক স্মার্ট কার্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন’ ভান্ডারিয়ায় কৃষক স্মার্ট কার্ড কার্যক্রমের উদ্বোধন

Update Time : ০৫:৫৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬