
প্রতিনিধি, বাকেরগঞ্জ ;
বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তরুন সমাজসেবক রাকিবুল ইসলাম (স্বপন) মল্লিক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড লোচনাবাদ গ্রামে আনুষ্ঠানিকভাবে তিনি গণসংযোগ শুরু করেছেন। এজন্য তিনি সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে তিনি সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে স্থানীয়ভাবে একজন সৎ, আদর্শবান ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় উপস্থিতি এবং তরুণ সমাজকে সংগঠিত করার দক্ষতা ইতোমধ্যে ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে রাকিবুল ইসলাম স্বপন বলেন, আমি রঙ্গশ্রী লোচনাবাদ ৩ নং ওয়ার্ড বাসীর সেবা করার সুযোগ চাই। মাদক, সন্ত্রাস ও অব্যবস্থাপনা মুক্ত একটি মডেল ওয়ার্ড গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার কাজ। তিনি আরও জানান, নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং অসহায় গরীব দুঃখী খেটে খাওয়া মেহনতী মানুষের পাশে থেকে কাজ করবেন।
Reporter Name 



















