Dhaka ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ১১৫ Time View

প্রতিনিধি টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি জলই এলাকায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক এবং গাব্রিয়েল নকরেক।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে টেলকি জলই এলাকার একটি পরিত্যক্ত কূপে একটি ছাগল পড়ে যায়। সেটি উদ্ধার করতে প্রথমে গাব্রিয়েল নকরেক (৩৫) কূপে নামেন। কিছুক্ষণ পরও তার কোনো সাড়া না পেয়ে একে একে আরও তিনজন কূপে নামেন। কিন্তু তারাও আর ফিরে আসেননি।

পরবর্তীতে বিষয়টি স্থানীয়রা মধুপুর ফায়ার সার্ভিসকে জানালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরে কূপের ভেতর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের ঘাটতির কারণে তারা অচেতন হয়ে পড়েন এবং মৃত্যুর ঘটনা ঘটে। তবে প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের সদস্যসহ চারজনের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক ও হতবিহ্বলতা বিরাজ করছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

Update Time : ১০:১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬