Dhaka ১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮ সাতক্ষীরায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে নবাগত খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় সাতক্ষীরা সদর হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এলপিআরে কর্মকর্তা অবসর, ২৪ দিন ধরে তালাবদ্ধ ভাণ্ডারিয়া মহিলা বিষয়ক দপ্তর

প্রতিনিধি, ভাণ্ডারিয়া (পিরোজপুর)

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা মহিলা বিষয়ক দপ্তর দীর্ঘ ২৪ দিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রধান কর্মকর্তা এলপিআরে (লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট) অবসরে যাওয়ার পর থেকেই দপ্তরটির কার্যক্রম সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে।

জানা গেছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওহাব হাওলাদার চলতি বছরের ১২ মার্চ এলপিআরে অবসরে যান। এরপরদিন থেকেই দপ্তরটি বন্ধ হয়ে যায়। দপ্তরে অন্য কোনো কর্মকর্তা বা কর্মচারী না থাকায় নিয়মিত কার্যক্রম চালু রাখা সম্ভব হয়নি। ফলে সেবা নিতে আসা সাধারণ মানুষ তালাবদ্ধ অফিস দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দপ্তরে প্রয়োজনীয় জনবল ছিল না। গত প্রায় দুই বছর ধরে একাই দপ্তরের সব দায়িত্ব পালন করে আসছিলেন কর্মকর্তা আব্দুল ওহাব হাওলাদার। দপ্তরের অফিস সহকারী, প্রশিক্ষক ও এমএলএসসহ মোট পাঁচটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। তার অবসরের পর পুরো দপ্তরই কার্যত অচল হয়ে পড়ে।

এ বিষয়ে পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিকা আক্তার বলেন, ভাণ্ডারিয়া দপ্তরে কেবল প্রধান কর্মকর্তা কর্মরত ছিলেন এবং বাকি সব পদই শূন্য। তিনি অবসরে যাওয়ায় সাময়িকভাবে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে দ্রুতই জেলা দপ্তর থেকে একজন অফিস সহকারীকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার জানান, দপ্তরে জনবল সংকট দীর্ঘদিনের। সংশ্লিষ্ট বিভাগে বিষয়টি জানিয়ে দ্রুত জনবল নিয়োগের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

এলপিআরে কর্মকর্তা অবসর, ২৪ দিন ধরে তালাবদ্ধ ভাণ্ডারিয়া মহিলা বিষয়ক দপ্তর

Update Time : ১২:৫৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬