Dhaka ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৪:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩৬ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট।

রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে আয়োজিত এ সমাবেশে জেলার শতাধিক আইনজীবী অংশ নেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু এবং সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম। এছাড়া জেলার সিনিয়র ও নবীন আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট আলমগীর আশরাফ, অ্যাডভোকেট এবিএম সেলিম, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট শাহাজান জাহাঙ্গীর, অ্যাডভোকেট শেখ হেলালুজ্জামান হেলাল, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন এবং আইন ও বিচারব্যবস্থার উন্নয়নে তার ভূমিকার প্রতি আস্থা প্রকাশ করেন।

বক্তারা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির উন্নয়ন কর্মকাণ্ডে ২০ লাখ টাকা অনুদান প্রদান, প্রকৃত রাজপথের আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত আইনজীবীদের রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে নিয়োগ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় তারা বলেন, মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে আরও কঠোর ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। আইনমন্ত্রীর তদারকিতে এসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশ শেষে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তার সার্বিক সফলতা কামনা করা হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

Update Time : ০৪:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬