Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

টাইব্রেকারের নাটকীয়তায় কালিগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক কাপের শিরোপা জিতল আশাশুনি

  • Reporter Name
  • Update Time : ০৩:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩৫ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে শিরোপা নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

খেলার প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় আশাশুনি উপজেলা দল। তবে দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় কালিগঞ্জ। নির্ধারিত সময়ে আর কোনো দল গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। পরে টাইব্রেকারে আশাশুনি পাঁচটি গোল করতে সক্ষম হয়, বিপরীতে কালিগঞ্জ তিনটি গোল করলে শিরোপা নিশ্চিত করে আশাশুনি।

খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান (মিজ কাউসার আজিজ) এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ এবং দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তেও ক্রীড়াচর্চার প্রসার প্রয়োজন।

তিনি আরও বলেন, ক্রীড়াক্ষেত্রে সাতক্ষীরার রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও এ জেলার ক্রীড়াবিদরা সাফল্যের স্বাক্ষর রেখেছেন। নতুন প্রজন্মকে মাঠমুখী করতে খেলাধুলার পরিবেশ আরও জোরদার করতে হবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইমদাদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মনি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংগঠন ও ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

টাইব্রেকারের নাটকীয়তায় কালিগঞ্জকে হারিয়ে জেলা প্রশাসক কাপের শিরোপা জিতল আশাশুনি

Update Time : ০৩:১৮:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬