Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুয়েল ওয়ান ফিলিং স্টেশনের উদ্বোধন বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

  • Reporter Name
  • Update Time : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১১৮ Time View
প্রতিনিধি,নেছারাবাদ পিরোজপুর ;
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘বিন্না ইয়ংমেন্স ক্লাব’-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মো. রিয়াদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মো. মহিবুল্লাহ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে মো. রিয়াদুল ইসলাম ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ৩২২ ভোট। ফলে ১৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন রিয়াদুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে মো. মহিবুল্লাহ ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৫৫ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ক্লাবের মোট ভোটার সংখ্যা ছিল ৭৪৯ জন। এর মধ্যে ৬৬৩টি ভোট পড়েছে। ভোট পড়ার হার প্রায় ৮৮ দশমিক ৫২ শতাংশ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি শামসুল আরেফিন, সহ-সাধারণ সম্পাদক ইউনুস, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক বাবুল আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক ফারুক হোসেন, ক্রীড়া সম্পাদক হামিম, সাংস্কৃতিক সম্পাদক নাদিম মাহমুদ এবং সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমিন। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন রবিউল ও কামাল হোসেন।
উল্লেখ্য, ১৯৫৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত বিন্না ইয়ংমেন্স ক্লাবটি বলদিয়া ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এলাকায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হওয়ার পর মো. রিয়াদুল ইসলাম ও সম্পাদক মহিবুল্লাহ ক্লাবের সদস্য ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে সংগঠনকে আরও গতিশীল, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

Update Time : ০৬:২৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬