Dhaka ১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারের কৃতি সন্তান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এখন দুদক চেয়ারম্যান ছাত্রদলের আন্দোলনের মুখে ৪৮ ঘণ্টার আল্টিমেটামের আগেই সাতক্ষীরা সদর থানার ওসি প্রত্যাহার দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্য কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি হবিগঞ্জে বিক্ষোভ থেকে বৈছাআ নেতা মাহাদী আটক হেফাজতের বক্তব্যের প্রতিবাদে বরিশালে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন গ্যাস সংকট ও ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান এনপিপির ভাণ্ডারিয়ায় মাদ্রাসার ফলা ফল বিপর্যয়: শিক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সাপাহারে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুতি সভা সাতক্ষীরা জেলা পুলিশ, মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত:

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: আহত পাঁচ জন ।

ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি ;

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন শিক্ষিকা ও ২ জন চালক আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-ইশ্বর বড়ুয়া সড়কের ইশ্বর বড়ুয়া মোড়ের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

আহত শিক্ষিকারা হলেন—পশ্চিম পাথরডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জুনফাতেহাজ্জাহান (ঝরনা), ঝুঁকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ জিন্না সালওয়া (মৌসুমী) এবং মধ্য পাথরডুবি প্রগতিশীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাঃ ফেরদৌস আরা বেগম। আহত অটোরিকশা চালক দুজন হলেন পাথরডুবি মইদাম এলাকার মৃত সোলেমানের ছেলে মোঃ আজিজুল হক এবং গোপালপুর এলাকার খলিলুর রহমানের ছেলে মোঃ আব্দুল আওয়াল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিক্ষিকারা ভূরুঙ্গামারী উপজেলা শহর থেকে একটি অটোরিকশায় করে নিজ নিজ বিদ্যালয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে ইশ্বর বড়ুয়া মোড়ের পূর্বপার্শ্বে বিপরীত দিক থেকে আসা একটি খালি অটোরিকশার সাথে তাদের বাহনটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা থেকে যাত্রী ও চালকরা ছিটকে পড়েন। কেউবা গাড়ির বডির সাথে ধাক্কা খেয়ে আঘাতপ্রাপ্ত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন দুই চালক মাথায় ও পায়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি আছেন। শিক্ষিকাদের মধ্যে একজন (শিক্ষিকা মৌসুমি) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত ও দুজন সামান্য আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আহতদের দেখতে হাসপাতালে ভিড় জমান তাঁদের সহকর্মী, শিক্ষার্থী ও স্বজনেরা। আহত শিক্ষিকা ও চালকদের দ্রুত সুস্থতার জন্য পরিবার এবং উপজেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাপাহারের কৃতি সন্তান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এখন দুদক চেয়ারম্যান

ভূরুঙ্গামারীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: আহত পাঁচ জন ।

Update Time : ০৯:২৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬