Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ সাতক্ষীরায় আদালতের আদেশ অমান্যের অভিযোগ, সম্পত্তি বিরোধে গৃহবধূর সংবাদ সম্মেলন সাতক্ষীরায় সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপন, সাহিত্য ও সংগ্রামী চেতনা নিয়ে আলোচনা সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো মনসা পূজা কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

ধর্মান্তরের আশ্বাসে প্রেম, বিয়ের প্রলোভনে ধ”র্ষ’ণের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০২:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ৩৬৭ Time View

সাউথ বেঙ্গল নিউজ ;

বরিশালে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণের আশ্বাস দিয়ে এক মুসলিম নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে বাসুদেব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।

এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করলে রোববার (২ আগস্ট) কাউনিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত বাসুদেবকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত বাসুদেব নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের আশ্বাস দিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে ভুক্তভোগী নারী বিয়ের বিষয়ে চাপ দিলে বাসুদেব ধর্মান্তরিত হওয়া এবং তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এরপর ওই নারী থানায় মামলা দায়ের করেন।

কাউনিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বাঁকাল শেখপাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

ধর্মান্তরের আশ্বাসে প্রেম, বিয়ের প্রলোভনে ধ”র্ষ’ণের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার

Update Time : ০২:১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬