
সাতক্ষীরা প্রতিনিধি:
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত, সাতক্ষীরা জেলা পোনা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ও সাতক্ষীরা-খুলনা অঞ্চলের সেব-এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এবং সদর উপজেলা সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লুৎফর রহমান।
এ সময় আরও বক্তব্য দেন জনতা ব্যাংক সদর উপজেলা শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান, মৎস্যচাষি আহছান উল্লাহ এবং পুরস্কারপ্রাপ্ত মৎস্যচাষিদের পক্ষে গোলাম রসুল।
আলোচনা সভার আগে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে অতিথিরা সদর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। পাশাপাশি সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আধুনিক প্রযুক্তি ও টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য ব্যবসায়ী ও চাষিরা উপস্থিত ছিলেন।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. মনিরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
Reporter Name 

















