Dhaka ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ডের চাকরি না পেয়ে ‘ক্ষোভ’, পদত্যাগের ঘোষণা ছাত্রদলের দুই নেতার সাতক্ষীরায় জেলা পর্যায়ে সপ্তাহ ব্যাপি দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন রামপালে ৫২ পরিবারের শিশু পুনরায় বিদ্যালয়মুখী বানারীপাড়ার উদয়কাঠীতে পৈতৃক জমি দখলের অভিযোগ, অসহায় পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর’ হুমকি নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা নেছারাবাদে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা, সন্ধ্যার পর কোচিংও বন্ধ সাতক্ষীরা জাতীয় বৃক্ষরোপণ পুরস্কার পেলেন সাতক্ষীরার বন কর্মকর্তা মারুফ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় গাছের চারার বদলে ডাল রোপন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত কাউখালীতে ১৮ কৃতি শিক্ষার্থী পেলেন ক্রেস্ট ও সনদ মেধাবী শিক্ষার্থী রাফি বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেল, ভবিষ্যতে হতে চান চিকিৎসক

নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • Update Time : ১১:২৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৩৮৩ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে রাখার অভিযোগে দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জগন্নাথকাঠী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী বিসমিল্লাহ মেডিকেল হলের মো. শাহজাহান ও জ্যাকলিন ফার্মেসির মো. সারোয়ার হোসেনকে পৃথকভাবে অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ। অভিযানে পিরোজপুরের ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালি এবং নেছারাবাদ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের চাকরি না পেয়ে ‘ক্ষোভ’, পদত্যাগের ঘোষণা ছাত্রদলের দুই নেতার

নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

Update Time : ১১:২৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬