Dhaka ১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

নেছারাবাদে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা, সন্ধ্যার পর কোচিংও বন্ধ

  • Reporter Name
  • Update Time : ০৬:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২৭৩ Time View
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও আড্ডা বন্ধে কঠোর নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সূর্যাস্তের আগেই সব কোচিং সেন্টার ও প্রাইভেট পড়ানো শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
১০ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে অবস্থান তাদের পড়াশোনায় ব্যাঘাতের পাশাপাশি কিশোর গ্যাং, মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকি বাড়াতে পারে।
নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষক-অভিভাবক সভা করে অভিভাবকদের সন্তানদের সন্ধ্যার পর বাড়িতে রাখার বিষয়ে সচেতন করতে বলা হয়েছে। নিয়মিত ক্লাস ও পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যাতে অযথা সময় নষ্ট না করে দ্রুত বাড়ি ফেরে, তাও নিশ্চিত করতে বলা হয়।
এ ছাড়া হাট-বাজার, পার্ক, ঘাট ও দোকান এলাকায় সন্ধ্যার পর শিক্ষার্থীদের আড্ডা প্রতিরোধে উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে নিয়মিত নজরদারি চালানোর কথা জানানো হয়েছে।
শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত নৈতিক শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশও দেওয়া হয়েছে।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

নেছারাবাদে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডায় নিষেধাজ্ঞা, সন্ধ্যার পর কোচিংও বন্ধ

Update Time : ০৬:৫১:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬