Dhaka ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

কাউখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৫:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ৫৫ Time View

কাউখালী প্রতিনিধি:

সারাদেশে নারীর প্রতি অব্যাহত সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে পিরোজপুরের কাউখালীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখা।

রোববার (১৬ আগস্ট) বিকেলে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও নারী অধিকারকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সাবেক সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য, শিউলি কর্মকার, চায়না মজুমদার, মৌমিতা সাহা, নিতু মন্ডল, শামীমা ও রেক্সোনা খানম।

বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

জাহানুর বেগম বলেন, “নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। শুধু মানববন্ধন নয়, প্রতিটি পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। আমরা চাই, প্রতিটি নারী ও শিশু নিরাপদে চলাফেরা করতে পারবে এবং নির্যাতনের ঘটনায় কোনো অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

কাউখালী মহিলা কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ও নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য বলেন, “নারীর প্রতি সহিংসতা কোনো ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয়, এটি একটি সামাজিক ব্যাধি। ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারীর নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। অপরাধীরা রাজনৈতিক বা সামাজিক কোনো পরিচয়েই যেন ছাড় না পায়।”

মানববন্ধন থেকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

কাউখালীতে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের মানববন্ধন

Update Time : ০৫:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬