Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু”পিয়ে জখম, ঢাকায় প্রেরণ ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন। রামপালে সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন সাতক্ষীরা মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সাফল্য পাচ্ছেন তালার কৃষকেরা আট বছর পর প্রিন্সিপাল পদ ফিরে পেলেন অধ্যক্ষ আসাদুজ্জামান  কাউখালীতে কলেজ অধ্যক্ষ ও যুবলীগ সভাপতি অলক কর্মকার গ্রেফতার ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ সচেতন মহলের কাউখালীতে সূর্যাস্তের পর শিক্ষার্থীদের আড্ডা-কোচিং বন্ধে কঠোর নির্দেশনা কাউখালীতে শিক্ষকপুত্র রুদ্র নীল কর নিলয়ের জিপিএ-৫ অর্জন ৫১ বছরে দৈনিক করতোয়া: সাপাহারে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা

৫১ বছরে দৈনিক করতোয়া: সাপাহারে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫১ বছরে পদার্পণ করেছে বগুড়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক করতোয়া। এ উপলক্ষে নওগাঁর সাপাহারে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।

বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় দৈনিক করতোয়ার সাপাহার উপজেলা প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দিনের আয়োজনে তিজারাহ রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউজের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি ও উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা।

এ সময় সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতার, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে অতিথিরা কেক কাটেন। এ সময় বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পূর্ব শত্রুতার জেরে বানারীপাড়ায় পবিত্র বেপারীকে কু”পিয়ে জখম, ঢাকায় প্রেরণ

৫১ বছরে দৈনিক করতোয়া: সাপাহারে বর্ণাঢ্য র‍্যালি ও কেক কাটা

Update Time : ০২:০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬