
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫১ বছরে পদার্পণ করেছে বগুড়া থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও জনপ্রিয় দৈনিক করতোয়া। এ উপলক্ষে নওগাঁর সাপাহারে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় দৈনিক করতোয়ার সাপাহার উপজেলা প্রতিনিধি ও সাপাহার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তছলিম উদ্দিনের আয়োজনে তিজারাহ রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউজের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজির উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি ও উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা।
এ সময় সাপাহার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতার, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দৈনিক করতোয়ার ৫১ বছরে পদার্পণ উপলক্ষে অতিথিরা কেক কাটেন। এ সময় বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন।
তোফায়েল আহমেদ 























