Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি, সভাপতি রিমন সম্পাদক মোর্শেদ কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ নারী আটক, পালালেন এক ব্যক্তি চোখ পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে চশমা ও ওষুধ বিতরণ সাতক্ষীরায় আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে তলবি সভা সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে চকরিয়ায় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বৃত্তি আয়োজনের অভিযোগ, ১৪৫ বিদ্যালয়ে জরুরি চিঠি কলারোয়ায় ইটভাটার মালিকানা নিয়ে বিরোধ, বিএনপি নেতা আক্তারুলের বিরুদ্ধে অভিযোগ সাতক্ষীরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

সাপাহারে কাল নারী ফুটবলের তারকাদের লড়াই, মুখোমুখি ঢাকা ও ঠাকুরগাঁও

  • Reporter Name
  • Update Time : ০৩:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৭ Time View

সাপাহার প্রতিনিধি (নওগাঁ)

নওগাঁর সাপাহারে নারী ফুটবলারদের নৈপুণ্য দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ক্রীড়াপ্রেমীরা। বহুল প্রতীক্ষিত ‘প্রমীলা ফুটবল প্রীতি ম্যাচ-২০২৬’-এ আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) মুখোমুখি হবে ঢাকা জেলা দল ও ঠাকুরগাঁও জেলা দল। তারকাখচিত এ ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ।

জাতীয় আদিবাসী পরিষদ, সাপাহার উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকেল ৩টায় সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে ম্যাচটি। আয়োজক সূত্রে জানা গেছে, দুই দলের হয়ে মাঠে নামবেন পরিচিত নারী ফুটবলার সুমনা, জবা, তারা, হিরা, ঈসিতা ও রোজিনা শাহনাজসহ অন্যরা।

ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই দলের খেলোয়াড়দের গতি, কৌশল ও নৈপুণ্যে মাঠে জমজমাট লড়াই দেখার প্রত্যাশা করছেন ফুটবলপ্রেমীরা। আয়োজকদের আশা, তারকাদের অংশগ্রহণে এ প্রীতি ম্যাচ সাপাহারের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।

আয়োজকরা জানিয়েছেন, খেলা উপভোগ করতে শুক্রবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাধারণ প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। আর চেয়ারে বসে খেলা দেখার জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের। এতে সভাপতিত্ব করবেন জাতীয় আদিবাসী পরিষদ, সাপাহার উপজেলা শাখার সভাপতি স্বপন কুজুর।

আয়োজকদের ভাষ্য, নারী ফুটবলের প্রসার, নারী খেলোয়াড়দের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি স্থানীয় পর্যায়ে নারী ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি ও নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতেও এ ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।

খেলাধুলার মাধ্যমে নারীর ক্ষমতায়ন, সমতা ও সামাজিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি এ আয়োজন সাপাহার ও আশপাশের এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের পরিবেশ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ম্যাচটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সর্বস্তরের দর্শকদের মাঠে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

পাটকেলঘাটা থানা ভবনের নির্মাণকাজ পরিদর্শনে সংসদ সদস্য ইজ্জত উল্লাহ

সাপাহারে কাল নারী ফুটবলের তারকাদের লড়াই, মুখোমুখি ঢাকা ও ঠাকুরগাঁও

Update Time : ০৩:২৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬