Dhaka ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে সরকারি রাস্তা দখল করে আড়ৎ নির্মাণ, গ্রামবাসীর লিখিত অভিযোগ। চকরিয়ায় সহোদর ভাইয়ের বিরুদ্ধে বসতঘরে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাতক্ষীরায় ডিবি ইউনাইটেড হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাকেরগঞ্জে অসহায় ভ্যান চালকের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি কাউখালীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি ভান্ডারিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সাতক্ষীরা যানজটে অ’চ’ল রোদে পুড়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা সাতক্ষীরা নববর্ষে সাতদিন ব্যাপী বৈশাখী মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা

আমার কোন প্রতিনিধি নেই; আমার প্রতিনিধি আমি নিজেই —প্রতিমন্ত্রী সোহেল মনজুর

  • Reporter Name
  • Update Time : ১০:৫৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ২৫০ Time View

0-0x0-0-0#

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেছেন, “আমার কোন প্রতিনিধি নেই। এখানকার প্রতিনিধি আমি নিজেই। কেউ কারো কোন সমস্যা হলে আমাকে জানাবেন। কেহ যদি আমার নাম ভাঙিয়ে কিছু করার চেষ্টা করে সাথে সাথে আমাকে জানাবেন”। তিনি বলেন, “সরকারি কর্মচারীরা জনগণের সেবক। তাই জনগণ যেন সরকারি কোনো দপ্তরে এসে সেবা পেতে বেগ পোহাতে না হয়, সে বিষয়টি মাথায় রেখে সবাইকে কাজ করতে হবে”। সোমবার দুপুরে নেছারাবাদ উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “জনগণের মতামত নিয়েই আমরা দেশকে এগিয়ে নিতে চাই। তাই সাধারণ মানুষের মতামত ধৈর্যসহকারে শুনতে হবে। এ সময় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দপ্তরের সামনে জনগণের মতামত জানানোর জন্য একটি মতামত বক্স স্থাপনের নির্দেশ দেন। তিনি আরও বলেন, “কোনোভাবেই যেন জনগণ সেবা নিতে এসে হয়রানির শিকার না হন”। জনগনের সেবায় নিয়োজিত সবাইকে জনবান্ধব হয়ে উঠতে হবে”।

নেছারাবাদ উপজেলা পরিষদ-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স অবস্থানে আছেন। পিরোজপুরে এসবের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “পিরোজপুরে আমার কোনো প্রতিনিধি নেই, এখানকার প্রতিনিধি আমি নিজেই। কেউ যদি থানা বা কোনো সরকারি দপ্তরে গিয়ে আমার নাম ভাঙানোর চেষ্টা করে, তাহলে আমাকে জানাবেন। তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না”।

এ সময় তিনি নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মেহেদী হাসানকে উদ্দেশ করে বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিতে হবে”।

এর আগে সকাল ১০টার দিকে প্রতিমন্ত্রী স্বরূপকাঠি-পিরোজপুর সড়ক-এর নাপিতখালী খালের ওপর ৭৯ দশমিক ০৪২ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি ঠিকাদারকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। পরে তিনি স্বরূপকাঠি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ কাম সাইক্লোন শেল্টার-এর উদ্বোধন করেন। এরপর উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে ঢেউটিন বিতরণ করেন।

এদিকে বিকেলে নেছারাবাদ উপজেলা বিএনপি ও নেছারাবাদ পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রতিমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাপাহারে সরকারি রাস্তা দখল করে আড়ৎ নির্মাণ, গ্রামবাসীর লিখিত অভিযোগ।

আমার কোন প্রতিনিধি নেই; আমার প্রতিনিধি আমি নিজেই —প্রতিমন্ত্রী সোহেল মনজুর

Update Time : ১০:৫৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬