Dhaka ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনপিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন সেপ্টেম্বরে উদ্বোধন জুলাই শহীদ ও গুরুতর আহতদের আবাসন প্রকল্প,তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না— প্রতিমন্ত্রী ফেসবুক পোস্ট ঘিরে বানারীপাড়ায় বিতর্ক: ফোরকানের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান উপজেলা আওয়ামী লীগের নেতাদের কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-সুধীজনের মতবিনিময় সভা, শেষে বৃক্ষরোপণ চকরিয়ার হারবাং অভয়ারণ্যে বনভূমি দখলের মহোৎসব, গাছ নিধন ও পাহাড় কাটার অভিযোগ কাউখালীতে মতুয়া আশ্রমের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সম্প্রীতি ও মানবসেবার আহ্বান সুবর্ণা ঠাকুরের সাতক্ষীরায় সড়কের দুই ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি  গাছ বিক্রি !  ধর্মান্তরের আশ্বাসে প্রেম, বিয়ের প্রলোভনে ধ”র্ষ’ণের অভিযোগে বরিশালে যুবক গ্রেপ্তার নান্দুহার-ইলুহার ইউনাইটেড ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল অদুদ তালুকদার 

কুড়িগ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রাম রিজিওনের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

গত মঙ্গলবার (১৬ জুন) কুড়িগ্রাম সদর, চিলমারী, উলিপুর, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার হাঁস পালন কার্যক্রমের আওতায় ৪০ জন প্রান্তিক ও নিম্ন আয়ের সদস্য এবং ২৫ জন ‘স্বপ্ন সারথি’ কিশোরীকে হাঁস পালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ৩২ দিন বয়সী ২০টি করে মোট এক হাজার ৩০০টি হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়।এছাড়া খাদ্য ক্রয়ের জন্য প্রান্তিক সদস্যদের প্রত্যেককে ৩০০ টাকা এবং ‘স্বপ্ন সারথি’ কিশোরীদের প্রত্যেককে ২ হাজার ৮০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

হাঁসের বাচ্চা বিতরণ অনুষ্ঠানে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক শফিকুল ইসলাম, সংশ্লিষ্ট এলাকার এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, সহকারী শাখা ব্যবস্থাপক, শাখা হিসাব কর্মকর্তা, আঞ্চলিক সমন্বয়কারী (লিড জেনারেশন), ডেপুটি ম্যানেজার (বিডিইউ), সেলফ কর্মসূচির কর্মকর্তা, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সদস্য ও স্থানীয় বিশিষ্টজনেরা ব্র্যাকের এ ধরনের জনকল্যাণমূলক ও আয়বর্ধনমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বিতা অর্জনে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে হাঁস পালন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় তারা ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

এনপিপির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন

কুড়িগ্রামে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ

Update Time : ০৮:৪৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬