Dhaka ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি ফেসবুকের প্রেমে বাল্যবিয়ে, ৭ মাসের সন্তান ফিরে পেল ১৩ বছরের কিশোরী মা ডাকাতি-চুরি প্রতিরোধে নেছারাবাদে রাতের পাহারা, পুলিশ-জনতার যৌথ উদ্যোগ উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন ডি.বি. ইউনাইটেড হাইস্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা শ্যামনগরে চৌকিদার প্যারেড পরিদর্শনে পুলিশ সুপার, অপরাধ দমনে তৎপরতার নির্দেশ সাতক্ষীরায় বিজিবির মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান, উপস্থিত ছিলেন পুলিশ সুপার আর্থ জার্নালিজম নেটওয়ার্কের ফেলোশিপ পাওয়ায় আহসান রাজীবকে সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন কাউখালীতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু কাউখালীতে জমিজমা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮

৮ বছর পর জেলা ছাত্রদলের কমিটি, সাপাহারে উৎসবমুখর আনন্দ মিছিল

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

দীর্ঘ ৮ বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে সাপাহার উপজেলা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কমিটি ঘোষণায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

রবিবার (০৩ মে ) বিকেল সাড়ে ৫টায় সাপাহার উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, যুগ্ম আহ্বায়ক মজিদুল ইসলাম, সদস্য সচিব হাসান আলী, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিপন হাসানসহ উপজেলা ও কলেজ শাখার নেতাকর্মীরা।

এসময় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা ও সদস্য সচিব হাসান আলী বলেন, “দীর্ঘদিন পর জেলা কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরেছে। নবগঠিত কমিটিকে স্বাগত ও শুভেচ্ছা জানাতেই এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়েছে।”
তারা আরও বলেন, “আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

আনন্দ মিছিলে ছাত্রদলের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সাপাহার উপজেলা সদরের সড়কগুলো। নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

তোফায়েল আহমেদ
সাপাহার নওগাঁ প্রতিনিধি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাপাহারে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখের বেশি

৮ বছর পর জেলা ছাত্রদলের কমিটি, সাপাহারে উৎসবমুখর আনন্দ মিছিল

Update Time : ০১:৩২:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬