Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন সাতক্ষীরায় মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা তালায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময় সাতক্ষীরায় গৃহবধূকে মারধর করে জখম, ছিনতাইয়ের অভিযোগে থানায় এজাহার সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কাউখালীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় জনবান্ধব পুলিশ গড়তে মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ

  • Reporter Name
  • Update Time : ০৩:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৪০ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

জনবান্ধব, সেবামুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় পাঁচ দিনব্যাপী ‘পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত’ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) এ.এস.এম. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম বলেন, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের মধ্যে জনসেবার মানসিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা, পেশাদারিত্ব ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় করা। জনগণের প্রতি আন্তরিক, দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আস্থাভাজন সম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি বলেন, একজন পুলিশ সদস্যের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও মূল্যবোধ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরীসহ বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যরা।

পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা, জনসেবার মানসিকতা ও দায়িত্বশীল আচরণ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরায় জনবান্ধব পুলিশ গড়তে মোটিভেশন ও নৈতিক উন্নয়ন প্রশিক্ষণ

Update Time : ০৩:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬