Dhaka ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন সাতক্ষীরায় মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা তালায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময় সাতক্ষীরায় গৃহবধূকে মারধর করে জখম, ছিনতাইয়ের অভিযোগে থানায় এজাহার সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কাউখালীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান

পিরোজপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : ০২:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৫৭ Time View
প্রতিনিধি,নেছারাবাদ পিরোজপুর;
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পূবালী ব্যাংক পিএলসি’র মিয়ারহাট শাখা।
রোববার (৩০ আগস্ট ২০২৬) ‘একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক বাংলাদেশ’ স্লোগানে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, সোহাগদল কৌড়িখাড়া জনসম্মেলনী মাধ্যমিক বিদ্যালয়, ১৫নং ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর-পশ্চিম সোহাগদল এনডব্লিউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার ব্যবস্থাপক মো.মুজাফফর হোসেন ও কর্মকর্তারা অংশ নেন।
এ সময় আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।
পূবালী ব্যাংক পিএলসি’র এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা আরও বাড়বে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষ বৃক্ষরোপণে উৎসাহিত হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

পিরোজপুরে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

Update Time : ০২:৩৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬