Dhaka ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেছারাবাদে বিধবা নারীকে টাকা দিয়ে অনৈতিক প্রস্তাব কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

নেছারাবাদে ১৫ আগস্ট ঘিরে মশাল মিছিলের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • Update Time : ০৬:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৫১৮ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

নেছারাবাদে গত ১৫ আগস্ট উপলক্ষে মশাল মিছিল, সরকারবিরোধী স্লোগান ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। তবে এই মামলাকে মিথ্যে বলে দাবী করেছেন সমুদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হুমাউন কবির সহ এলাকাবাসী। তাদের দাবি ঐদিন নেছারাবাদে কোন মশাল মিছিল বা সরকার বিরোধী কোন স্লোগান হয়নি এটি সম্পূর্ণ মিথ্যা মামলা।

বৃহস্পতিবার (গত ২০ আগস্ট) নেছারাবাদ থানায় মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগান ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনে মামলা করেন উপজেলার সমুদয়কাঠী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম শাকিল আহম্মেদ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সমুদয়কাঠী ইউনিয়নের সাগরকান্দা বাজারে একটি চা ও মুদি দোকানের সামনে সড়কে আসামিরা কয়েকটি দলে বিভক্ত হয়ে মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ সময় কাঁচের বোতল, দাহ্য পদার্থ ও দেশীয় অস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে।

তবে মামলায় উল্লিখিত স্থানীয় মসজিদের ঈমাম মোঃ মাসুদুর রহমান , চায়ের দোকানদার বাবুল মিয়া, স্থানীয় যুবদল নেতা যুবদল নেতা ফার্মেসি ব্যবসায়ী আনোয়ার, স্থানীয় মুসল্লী মজিবুর রহমান তালুকদার সহ আরো অনেকেই বলেন, ১৪ই আগষ্ট এখানে কোন মশাল মিছিল, সরকারবিরোধী স্লোগান আমরা করতেই দেখিনায় এটা সম্পূর্ণ সাজানো নাকট ছাড়া আর কিছু নয়।

চেয়ারম্যান হুমাউন কবির মুঠোফোনে জানান, আমি দীর্ঘদিন পর্যন্ত ঢাকায় অবস্থান করতেছি এবং এলাকায় খোজ নিয়েছি এধরণের কোন ঘটনাই ঘটেনি সেখানে, অথচ আমার নামেও মামলা দিয়েছে দুঃখ জনক বিষয়।

এ বিষয়ে নেছারাবাদ থানা পুলিশ জানিয়েছে, এজাহারটি গ্রহণ করে অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং

নেছারাবাদে ১৫ আগস্ট ঘিরে মশাল মিছিলের অভিযোগে ১৮ জনের বিরুদ্ধে মামলা

Update Time : ০৬:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬