Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা নেছারাবাদে অস্বাস্থ্যকর আইসক্রিম উৎপাদন, ২০ হাজার টাকা জরিমানা পাটকেলঘাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কলারোয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত, স্বামী গুরুতর আহত ভূরুঙ্গামারীতে জমি ও ঘর দখল নিয়ে দুই ভাইয়ের বিরোধ, হামলায় আহতের অভিযোগ

নেছারাবাদে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০২:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৩ Time View

প্রতিনিধি,নেছারাবাদ পিরোজপুর ;

পিরোজপুরের নেছারাবাদে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে এক সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মো. নাছির উদ্দিন তালুকদার (৫৯)। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পোল্ট্রি ফিড ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় নেছারাবাদ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাছির উদ্দিন তালুকদার অভিযোগ করেন, স্থানীয় মো. নিয়াজ মোর্শেদ দেলোয়ার নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছেন। এর আগেও তাঁর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে বলে দাবি করেন তিনি।

নাছির উদ্দিন বলেন, গত ৭ অক্টোবর দৈনিক আশ্রয় প্রতিদিন-এ ‘মন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে শহীদ স্মৃতি কলেজে ছাত্রলীগ কর্মির নিয়োগ বাণিজ্য, সাবেক বহিষ্কৃত নেতার নিয়োগ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাঁর ছবি ব্যবহার করা হলেও সংবাদটির বিষয়বস্তুর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি প্রতিবেদন প্রকাশের আগে তাঁর বক্তব্যও নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তাঁর অভিযোগ, সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তাঁর ছবি ব্যবহার করে ওই সংবাদ প্রকাশ করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তিনি প্রায় এক কোটি টাকার মানহানির মামলা করার কথা জানান।

নাছির উদ্দিন আরও বলেন, বিষয়টি পত্রিকাটির ভারপ্রাপ্ত প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট নওশিন তাবাসসুম নাফিছকে জানানো হলে তিনি প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে মো. নিয়াজ মোর্দেশ দেলোয়ারকে পত্রিকাটির প্রতিনিধি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ৮ অক্টোবর পত্রিকায় এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে নাছির উদ্দিন প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানান। ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে আরও মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে ক্ষতি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন

নেছারাবাদে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০২:২২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬