
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আবুল হাছনাত।
৩০ আগষ্ট রবিবার পিরোজপুর যোগদান করেন।
নবযোগদানকৃত ইউএনওকে জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। দায়িত্ব গ্রহণের পর তাঁর নেতৃত্বে নেছারাবাদ উপজেলার জনসেবা, প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে জেলা প্রশাসন।
একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নতুন ইউএনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে মোহাম্মদ আবুল হাছনাতের নতুন দায়িত্বে সফলতা এবং কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।
Reporter Name 


















