Dhaka ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ সাতক্ষীরায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ পান করে ব্যবসায়ীর মৃত্যু সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার কাউখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা বানারীপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ, ফ্যাক্ট চেকিং ও গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রামপালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি বানারীপাড়ায় ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ সাতক্ষীরায় প্রাক্তন নিবন্ধিত শিশু ও যুবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরার রসুলপুরে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, কারখানা বন্ধ ও জরিমানা

প্রতিনিধি, ধামরাই ;

ঢাকার ধামরাই উপজেলায় অবৈধ সীসা প্রক্রিয়াজাত কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে প্রতীকী উদ্যোগ হিসেবে সেখানে গাছও রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের মালঞ্চ ও সুতিপাড়া ইউনিয়নের সাহা-বেলিশ্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে পরিচালিত অভিযানে মোট তিনটি কারখানায় তল্লাশি চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, ভাড়ারিয়া এলাকার দুটি কারখানায় কোনো উৎপাদন কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি। তবে সাহা-বেলিশ্বর এলাকায় একটি কারখানায় সীসা প্রক্রিয়াজাতকরণের কাজ চলমান অবস্থায় ধরা পড়ে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। একই সঙ্গে কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি বলেন, সীসা প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কারখানা থেকে নির্গত সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে শিশুদের মস্তিষ্কের বিকাশ ও স্নায়ুতন্ত্রে এর নেতিবাচক প্রভাব পড়ে।

তিনি আরও জানান, শুধু জরিমানা নয়, পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে কারখানার আশপাশে গাছ লাগানো হয়েছে এবং স্থানীয়দের এসব গাছের পরিচর্যার নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অবৈধ সীসা কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীতে উপচে পড়ছে কাউখালী হাসপাতাল, বাড়ছে উদ্বেগ

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, কারখানা বন্ধ ও জরিমানা

Update Time : ০৫:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬