Dhaka ০৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ কাউখালীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে খানার তথ্য সংগ্রহ শুরু সাতক্ষীরায় ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধে সচেতনতার বিকল্প নেই কাউখালীতে দুর্গাপূজার নিরাপত্তায় ১৫৮ আনসার সদস্য, ২৮ পয়েন্টে ব্রিফিং সাতক্ষীরায় নিরাপদ সড়কের বার্তা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিআরটিএর প্রচারাভিযান সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব যান্ত্রিক ত্রুটির কারনে নেছারাবাদে সন্ধ্যা ৬টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নেছারাবাদে বিধবা নারীকে টাকা দিয়ে অনৈতিক প্রস্তাব কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

ঢাকা-আরিচা মহাসড়কে র‍্যাবের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ Time View

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস বাংলাদেশ বেতার টাওয়ার সংলগ্ন কেলিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মহাসড়কের ওই এলাকায় র‍্যাব সদস্যদের তল্লাশি কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ সময় বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয় যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হয়।

চেকপোস্টে প্রাইভেটকার, মোটরসাইকেল, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশির আওতায় আনা হয়। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান থাকলেও কোনো আটক বা অবৈধ সামগ্রী উদ্ধারের বিষয়ে র‍্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানী ঢাকা ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এ ধরনের তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত তল্লাশি কার্যক্রমের ফলে মহাসড়কে নিরাপত্তা বৃদ্ধি পায় এবং সন্দেহজনক যানবাহন ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারে।

এদিকে, তল্লাশি কার্যক্রম চলাকালে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোথাও উল্লেখযোগ্য যানজটের সৃষ্টি হয়নি।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বাকেরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও সরকারি অনুদান বিতরণ

ঢাকা-আরিচা মহাসড়কে র‍্যাবের চেকপোস্ট, যানবাহনে তল্লাশি

Update Time : ১২:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬