Dhaka ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ ভূরুঙ্গামারীতে বৈধ কাগজপত্র না থাকায় ৭ বস্তা সার আটক কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ, বাতিলের দাবি সাতক্ষীরায় প্রতিমা তৈরিতে নতুন চমক, দেশলাই কাঠি ও নকশি সুতায় দুর্গ বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, নিজ হাতেই পরিষ্কার করলেন গো-হাট পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়া নিধনে আলোচনা সভা সাতক্ষীরা তালায় পুলিশের অভিযানে ৫৬ পিস ইয়াবা উদ্ধার তালায় সমাজসেবা অধিদপ্তরের পেশাভিত্তিক উন্নয়নে সফটস্কিলস প্রশিক্ষন উদ্বোধন পাটকেলঘাটায় পুলিশের অভিযানে মামলার ৩ আসামি গ্রেপ্তার কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • Reporter Name
  • Update Time : ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ১০ Time View

কাউখালী প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং যৌতুক ও বাল্যবিবাহ নিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।

সভায় বক্তব্য দেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. আহসান কবির, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোমা সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সভাপতি এনামুল হকসহ জনপ্রতিনিধিরা।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, একটি মাদকমুক্ত, অপরাধমুক্ত ও সুশাসিত উপজেলা গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও প্রশাসন কাজ করছে।

তিনি বলেন, সন্ত্রাস ও নাশকতা দমনে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের আরও সচেতন হয়ে তরুণ সমাজকে সঠিক পথে রাখার জন্য তিনি আহ্বান জানান।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে। মাদকের বিস্তার রোধ ও অপরাধীদের দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কোনো অপরাধী বা নাশকতাকারীকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধমূলক কর্মকাণ্ডের যেকোনো তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

‘বিন্না ইয়ংমেন্স’ ক্লাবের সভাপতি রিয়াদুল সম্পাদক মহিবুল্লাহ

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও সামাজিক ব্যাধি প্রতিরোধে সচেতনতামূলক সভা

Update Time : ০১:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬