বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জে ইটভাঙা মালিক-শ্রমিক ঐক্য কল্যাণ সমিতির ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. কামাল হোসেন ব্যাপারীকে সভাপতি, রফিকুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক এবং রিপন বক্সকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বাকেরগঞ্জ বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সভায় উপস্থিত মালিক ও শ্রমিকদের কণ্ঠভোটে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি কালাম খান, সহসভাপতি হুমায়ুন হাওলাদার ও মো. আনোয়ার শিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাফর শিকদার, সহসাধারণ সম্পাদক বাদল হাওলাদার, সহসাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেন গাজী, কোষাধ্যক্ষ মুন্না ব্যাপারী, দপ্তর সম্পাদক মো. বাপ্পি হাওলাদার, প্রচার সম্পাদক রাব্বি ব্যাপারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজল মাঝি এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. আরিফ খান।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবু হানিফ শিকদার, রাজিব ব্যাপারী, মাহাবুব শিকদার, আল আমিন হাওলাদার ও মালেক হাওলাদার।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, পৌর বিএনপির সহসভাপতি জামাল হোসেন বিপ্লব, সহসাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন জুয়েল ও আল আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা মিনহাজুল ইসলাম সুজন, বেল্লাল হোসেনসহ স্থানীয় ইটভাঙা মালিক ও শ্রমিকরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ইটভাঙা মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় হবে। পাশাপাশি মালিক-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং কল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
Reporter Name 
























