Dhaka ১২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন সাতক্ষীরায় মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা তালায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময় সাতক্ষীরায় গৃহবধূকে মারধর করে জখম, ছিনতাইয়ের অভিযোগে থানায় এজাহার সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কাউখালীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান

নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৫:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২ Time View
প্রতিনিধি, নেছারাবাদ (পিরোজপুর):
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে খানার তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তথ্য সংগ্রহ ও ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কিংবা বিতরণে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব ও দলীয়করণ বরদাশত করা হবে না। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী কিংবা রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা বিবেচনায় না নিয়ে প্রকৃত যোগ্য পরিবারগুলোকে তালিকাভুক্ত করতে হবে। কোনো যোগ্য পরিবার যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি। বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। বিশেষ করে নারীদের সংসারের ব্যয় নির্বাহে সহায়তা এবং তাঁদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত উপকারভোগীরা যাতে এ সুবিধা পান, সে জন্য তথ্য সংগ্রহের প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করতে হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ সময় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল, সাধারণ সম্পাদক মঈনুল হাসান এবং সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান মানিক,  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

Update Time : ০৫:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬