Dhaka ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা তালায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময় সাতক্ষীরায় গৃহবধূকে মারধর করে জখম, ছিনতাইয়ের অভিযোগে থানায় এজাহার সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কাউখালীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরায় দুই বাল্যবিবাহ প্রতিরোধ, বরের বাবাকে জরিমানা

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ

  • Reporter Name
  • Update Time : ০১:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৫ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে কঁচা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে কঁচা নদীর চিরাপাড়া মোহনাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ সুতার জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে জন্য দিন-রাত তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ইলিশের বংশবৃদ্ধি নিশ্চিত করা গেলে এর সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের মানুষ ভোগ করবেন। তাই মা ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অবৈধ মাছ শিকারের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, ইউএনও রেহানা আক্তারের সার্বিক নির্দেশনায় মা ইলিশ সংরক্ষণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পুরো প্রজনন মৌসুমজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ

Update Time : ০১:১৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬