Dhaka ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী সাতক্ষীরায় ট্রি অব লাইফের উদ্যোগে ৩ হাজার পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ পাটকেলঘাটায় বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক সাতক্ষীরায় বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: আইনমন্ত্রী নেছারাবাদে প্রতিবন্ধী কার্ডে ‘দালাল ফি’ নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ সাতক্ষীরায় আইনমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আব্দুর রউফ সাতক্ষীরায় কুষ্ঠরোগ বিষয়ে সাংবাদিকদের দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তিতে হামলা-ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ০৩:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ Time View

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম ও মোবাইল ফোনসহ চার জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাগভান্ডার বাজারের পেছনে একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ৪ থেকে ৫টি জুয়ার আসর বসত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা সেখানে সমবেত হয়ে জুয়া খেলতেন। একই সঙ্গে সেখানে মাদক সেবনেরও অভিযোগ রয়েছে। মাদক, চোরাচালান ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ ১ হাজার ১০০ টাকা এবং তিনটি বাটন মোবাইল ফোনসহ চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি পাশের পরিত্যক্ত নর্দমা ও গোবরের গাদার মধ্য দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ময়নাল হক (৬৫), মো. মাসুম হোসেন (৪৪), মো. গাজীউর রহমান (৪৭) ও মো. নজরুল ইসলাম (৪১)। তারা সবাই ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “জুয়ার আসর ও মাদক সেবন সাধারণত একই সঙ্গে পরিচালিত হয়। সমাজ থেকে মাদক ও জুয়ার বিস্তার রোধে পুলিশের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এবং পালিয়ে যাওয়া জুয়াড়িদের শনাক্ত করে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার বিচার বিভাগের সমস্যা দ্রুত সমাধান করা হবে: আইনমন্ত্রী

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নগদ টাকাসহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

Update Time : ০৩:১৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬