Dhaka ১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ বানারীপাড়ার ওসির বিরুদ্ধে মিথ্যা মামলা, দাবি পুলিশের   সাতক্ষীরায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বিতর্কিত তালিকা বাতিলের দাবি সাতক্ষীরায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীদের খতিয়ান বই পর্যালোচনা ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত কাউখালীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ২ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ কাউখালীতে নারীদের স্বাবলম্বী করতে হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ শুরু সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্বোধন কাউখালীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কাউখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন কাউখালীতে পচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা

হেফাজতের বক্তব্যের প্রতিবাদে বরিশালে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

  • Reporter Name
  • Update Time : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৬৯ Time View

প্রতিনিধি, বরিশাল ;

হেফাজতে ইসলামের বিরুদ্ধে হেযবুত তওহীদের সদস্যদের নিয়ে মিথ্যাচার, কুরুচিপূর্ণ বক্তব্য, ফতোয়াবাজি ও হুমকির প্রতিবাদ এবং সদস্যদের জানমালের নিরাপত্তার দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বরিশাল প্রেস ক্লাবে বরিশাল জেলা হেযবুত তওহীদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন হয়। লিখিত বক্তব্য পাঠ করেন বরিশাল বিভাগ হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি মাআজ বিন জসিম। সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. লোকমান হোসেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ১ আগস্ট নোয়াখালী জেলা স্কুল মাঠে হেফাজতে ইসলামের সমাবেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে উসকানিমূলক ও মিথ্যা বক্তব্যের পাশাপাশি সংগঠনটির আস্তানা গুঁড়িয়ে দিয়ে দেশ থেকে উৎখাতের হুমকি দেওয়া হয়।

বক্তারা বলেন, নোয়াখালীর পাশাপাশি সারাদেশে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। হাট-বাজার, মসজিদ-মাদ্রাসা, সভা-সমাবেশ ও ওয়াজের মাধ্যমে সংগঠনটির বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। এতে সদস্যদের জানমাল, বাড়িঘর, কার্যালয় ও উন্নয়ন প্রকল্পে হামলার আশঙ্কা রয়েছে বলে জানান তারা।

হেযবুত তওহীদের নেতারা সংগঠনটিকে অরাজনৈতিক ও সংস্কারমূলক আন্দোলন দাবি করে বলেন, তারা আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে কাজ করছেন।

সংবাদ সম্মেলনে উসকানি ও ফতোয়া প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, মসজিদ-শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করে প্রচারণা বন্ধ, সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং মতপ্রকাশ ও ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানানো হয়। পাশাপাশি উগ্রবাদ, মব সহিংসতা ও ধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কাউখালীতে মাঝরাতে কঁচা নদীতে ট্রলার বিকল, ৫০-৬০ ইজতেমাযাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

হেফাজতের বক্তব্যের প্রতিবাদে বরিশালে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

Update Time : ০৪:৩৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬