Dhaka ০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন সাতক্ষীরায় মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা তালায় দুর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সঙ্গে হাবিবুল ইসলাম হাবিবের মতবিনিময় সাতক্ষীরায় গৃহবধূকে মারধর করে জখম, ছিনতাইয়ের অভিযোগে থানায় এজাহার সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত কাউখালীতে কঁচা নদীতে অভিযান, ৫ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ কাউখালীতে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, গ্রেপ্তার ১ ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার কাউখালীতে সুর ছন্দ সংগীত একাডেমির শারদীয় সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে নেটিজেনদের তীব্র নিন্দা

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ৬৩ Time View

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ও অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। একের পর এক এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সামাজিক মূল্যবোধ ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজ ও নেটিজেনরা।

সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও বলে দাবি করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ঘটনাটি নিয়ে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি করা হলেও ভিডিওটির প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে নানা আলোচনা রয়েছে।

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শ্যামনগরের হরিনগর ইউনিয়নের একটি গ্রামে এক যুবদল নেতার সঙ্গে এক নারীকে ঘিরে কথিত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। একই সময়ে শ্যামনগরে বিএনপির এক কর্মীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টিও আলোচনায় আসে।

এ ছাড়া পাটকেলঘাটায় এক বিবাহিত নারী ও এক যুবককে ঘিরে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করে। এসব ঘটনার কোনোটিই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে নিশ্চিতভাবে প্রমাণিত বলে ধরে নেওয়া যায় না; তবে ভিডিওগুলো ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরা সদর ভূমি অফিসের দুই কর্মকর্তাকে ঘিরে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ নিয়েও সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিষয়টি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এসব অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পৃথকভাবে যাচাই করা প্রয়োজন।

নাগরিক নেতা অধ্যাপক ইদ্রিস আলী বলেন, “মানুষের ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। এতে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও পরিবারের ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। এমন ঘটনা চলতে থাকলে জেলার সামাজিক পরিবেশ ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব কনটেন্ট যাতে কিশোর-কিশোরীদের ওপর নেতিবাচক প্রভাব না ফেলে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও অনলাইনে দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সিনিয়র সাংবাদিক শামীম পারভেজ বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও বা কল রেকর্ড ছড়িয়ে পড়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জার বিষয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও সামাজিকভাবে নানা ধরনের চাপের মুখে পড়েন। কিশোর-কিশোরীদের মধ্যেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।”

তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত ভিডিও বা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে।

সমাজকর্মী ও উদারতা ফাউন্ডেশনের পরিচালক শিমুল হোসেন বলেন, “ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া সামাজিক অবক্ষয়কে আরও বাড়িয়ে দিতে পারে। একই সঙ্গে এটি ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তার ওপরও আঘাত। এ ধরনের কনটেন্ট ছড়িয়ে না দিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবহারকারীদের আরও সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে যাচাই ছাড়া কোনো ভিডিও বা অভিযোগকে সত্য হিসেবে প্রচার না করার আহ্বান জানিয়েছেন তারা।

Spread the love
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নেছারাবাদে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

সাতক্ষীরায় আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় উদ্বেগ সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে নেটিজেনদের তীব্র নিন্দা

Update Time : ০৩:৪৫:২০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬